Padma

ফেরত

সর্বশেষ হালনাগাদ ১৬ অক্টো, ২০২৬

অব্যবহৃত ব্যালেন্স

যেকোনো সময় অব্যবহৃত ওয়ালেট ব্যালেন্স ফেরত চাইতে পারেন। আপনার অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা থেকে পরিমাণ উল্লেখ করে api@padmarouter.com-এ লিখুন। ব্যালেন্স যে ওয়ালেট বা কার্ড থেকে পরিশোধ হয়েছিল সেখানেই পুরোটা ফেরত যায় — ফেরতের জন্য পদ্মা কোনো ফি নেয় না।

ফেরতের পরিমাণ সেই মাধ্যমে আপনি যা দিয়েছেন এবং এখনো খরচ হয়নি তার মধ্যে সীমিত। পদ্মা নিজে যে ব্যালেন্স যোগ করেছে, যেমন সংশোধন বা পরীক্ষার ক্রেডিট, তা টাকা হিসেবে ফেরত হয় না।

রিকোয়েস্টের ১০ কর্মদিবসের মধ্যে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানোর সময় সেই পরিমাণ ওয়ালেট থেকে কমে যায় এবং আপনার লেনদেনের ইতিহাসে দেখা যায়।

ব্যবহার

মডেল ব্যবহারের টাকা খরচের দামেই প্রোভাইডারকে দেওয়া হয়, তাই আগেই ব্যবহৃত টোকেন ফেরত হয় না। পদ্মা যে রিকোয়েস্ট ফিরিয়ে দেয়, আর যে রিকোয়েস্ট কোনো আউটপুটের আগেই প্রোভাইডারের দিকে ব্যর্থ হয়, তার চার্জ হয় না — প্রতিটি রিকোয়েস্টের ফলাফল Activity-তে দেখুন।

কোনো রিকোয়েস্টের চার্জ ভুল হয়েছে মনে হলে তার রিকোয়েস্ট আইডি (x-padma-request-id হেডার, বা Activity-তে থাকা আইডি) দিয়ে api@padmarouter.com-এ লিখুন। ভুল চার্জ আপনার ওয়ালেটে ফেরত যায়।

পেমেন্টে সমস্যা হলে

ওয়ালেট বা কার্ড থেকে টাকা কেটেছে কিন্তু পদ্মার ব্যালেন্স বাড়েনি — এমন হলে সাধারণত গেটওয়ে নিশ্চিত করার পর তা নিজে থেকেই যোগ হয়ে যায়। এক দিনের মধ্যে যোগ না হলে পেমেন্ট রেফারেন্স দিয়ে আমাদের লিখুন, তা যোগ বা ফেরত করা হবে।

পরিশোধের আগে দেখানো কার্ড গেটওয়ের ফি গেটওয়ে রেখে দেয়, তা ফেরত দেওয়া সম্ভব নয়।